বিনোদন
ছবি: সংগৃহীত

ঢাকা ছেড়েছেন হানিয়া আমির।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাকে বিদায় জানালেন। চারদিনের সংক্ষিপ্ত সফরে তিনি দেশের দর্শক ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন।

সানসিল্ক ব্র্যান্ডের আমন্ত্রণে ঢাকায় পৌঁছান হানিয়া। সফরের প্রথম দিন থেকেই তিনি ভক্তদের জন্য  বাংলায় পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লিখেছেন, “আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?” এবং বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি যুক্ত করেছেন।

শুক্রবার তিনি রাজধানীর ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান। তাদের ঘুরে বেড়ানো, ফুচকা-ঝালমুড়ি খাওয়া এবং রিকশায় সড়কদূরত্ব অতিক্রম করার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার শেরাটন হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া। দর্শকরা নির্ধারিত শর্ত  পূরণ করে তার সঙ্গে দেখা ও আলাপের সুযোগ পান। রোববার দুপুরে সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুট শেষে তিনি পাকিস্তানে ফিরে যান।

হানিয়া সফর শেষে জানান, বাংলাদেশের উষ্ণ আতিথেয়তা এবং ভক্তদের ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। সংক্ষিপ্ত সফর হলেও রাজধানী ঢাকার প্রতি তার বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে।

মতামত দিন