বিনোদন
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবনের শুরু, সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঢেউ।

নিজেস্ব প্রতিবেদক:

ছোট পর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া সম্প্রতি আবার বিয়ে করেছেন। নিজের পরিবার ও বরপক্ষের উপস্থিতিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরে সামাজিক মাধ্যমে তার বন্ধু-বান্ধব ও ফ্যানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল একটি পোস্টে লিখেছেন, ‘ফারিয়া, তানজিমকে পেয়ে তুমি সত্যিই জিতেছো।’

পোস্টে ফারিয়ার সঙ্গে তোলার কিছু ছবি শেয়ার করে পিয়া আরও উল্লেখ করেছেন, ‘বিবাহিত জীবনে তোমাদের জন্য শুভেচ্ছা। আমি লক্ষ্য করেছি, তানজিম ফারিয়ার প্রতি প্রতিনিয়ত যত্নশীল ও শ্রদ্ধাশীল।’

তিনি আরও লিখেছেন, ‘যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা, এমনকি তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করা—এটাই প্রকৃত ভালোবাসা। ফারিয়া, সত্যিই তোমার ভাগ্যদেবী হয়েছে তানজিমকে পেয়ে। তোমাদের সংসার হোক আনন্দ, হাসি এবং ভালোবাসায় ভরপুর।’

ফারিয়া তুমি সত্যিই জিতেছো: পিয়া জান্নাতুল

মতামত দিন