নামিরার মতে প্রাণখোলা,সহজ-সরল ও বন্ধুসুলভ চরিত্রের বাংলাদেশি ভক্তপ্রিয় নায়িকা হানিয়া আমির।
পাকিস্তানের আলোচিত নায়িকা হানিয়া আমির এবারই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। সানসিল্কের আমন্ত্রণে বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঢাকায় নামেন।
শুক্রবার সকালে পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলে যান তিনি। সেখানে দেখা হয় অভিনেতা নাঈম ও শাবনাজের বড় মেয়ে নামিরা নাঈমের সঙ্গে। নবাববাড়ির মেয়ে হিসেবে নিজের পরিচয় দেওয়ায় নামিরার সঙ্গে দীর্ঘক্ষণ গল্পে মেতে থাকেন হানিয়া।
নামিরার অভিজ্ঞতা অনুযায়ী, সকাল সাড়ে পাঁচটার দিকে শুটিং সেটে উপস্থিত হন হানিয়া। খালি পেটে এসেই ঝালমুড়ি ও ফুচকা খেতে শুরু করেন। বিশেষ করে নাগা মরিচের ঝাল ফুচকা খেতে তার দারুণ পছন্দ হয়েছে। নামিরার ভাষায়—“আমাদের কাছে যেটা অসহনীয়, হানিয়া সেটা খুব স্বাভাবিকভাবে খেয়ে নিলো।”
এই ভ্রমণে ইউটিউবার রাফসান দ্য ছোটভাইও ছিলেন। তিনি হানিয়াকে নিয়ে একটি ভ্লগের কাজ করেন এবং নামিরাকে সঙ্গ দিতে আমন্ত্রণ জানান। আড্ডার সময় পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আলী জাফর ও ডিজাইনার আমির আদনানের কথাও ওঠে, যাদের সঙ্গে নামিরাদের পারিবারিক সম্পর্ক রয়েছে জেনে হানিয়া বেশ কৌতূহলী হন।
নামিরার মতে, হানিয়াকে সামনাসামনি দেখার অভিজ্ঞতা ছিল ভোলার মতো নয়। তিনি প্রাণখোলা, সহজ-সরল এবং বন্ধুসুলভ স্বভাবের একজন মানুষ, যিনি খুব অল্প সময়েই বাংলাদেশি ভক্তদের মন জয় করে নিয়েছেন।
মতামত দিন