বিনোদন
ছবি: সংগৃহীত

ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির ভক্তরা দেখা করতে পারবেন যেভাবে।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় এলেন। টেলিভিশন নাটক থেকে চলচ্চিত্র—সব জায়গাতেই আলো ছড়ানো এ তারকা বৃহস্পতিবার রাতেই কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন।

মূলত সানসিল্কের আমন্ত্রণেই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।

পরের দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করে ঢাকায় থাকার বিষয়টি নিশ্চিত করেন হানিয়া।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেল শেরাটনে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। হানিয়া আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের দর্শক-ভক্তদের উষ্ণ ভালোবাসা তার এই সফরকে স্মরণীয় করে তুলবে।

ভক্তদের জন্য তার সঙ্গে দেখা করার বিশেষ সুযোগের ব্যবস্থাও করেছে সানসিল্ক। প্রতিষ্ঠানটি জানায়, ‘গেট রেডি উইথ মি’ শিরোনামে ভিডিও তৈরি করলেই হানিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলতে পারে। এর নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের সেরা কালো পোশাক পরে সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুল সাজাতে হবে, এরপর মানানসই গহনা, ব্যাগ ও জুতা বেছে নিয়ে সাজসজ্জার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে।

এ প্রতিযোগিতা থেকে বিজয়ীরা সরাসরি হানিয়া আমিরের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন এই তারকা। নির্ধারিত কার্যক্রম শেষ করেই তিনি পাকিস্তানে ফিরে যাবেন।

মতামত দিন