পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়।
আজ দুপুরে নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবির ক্যাপশনে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি যুক্ত করেন হানিয়া। এর আগে সানসিল্ক বাংলাদেশের পেজ থেকেও তার একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভক্তদের আগ্রহ বাড়াতে কিছুদিন আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছিলেন তিনি। অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি উপস্থিত হয়েছেন ঢাকায়।
আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর তিনি রাজধানীর বিলাসবহুল শেরাটন হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হবেন। পরদিন ২১ সেপ্টেম্বর অংশ নেবেন সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে। এছাড়া সফরকালে ভক্তদের সঙ্গে কয়েকটি মুহূর্ত ভাগ করারও পরিকল্পনা রয়েছে।
অভিনয় জগতে হানিয়া আমির পাকিস্তানি নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার প্রাণবন্ত অভিনয় ও সহজাত ব্যক্তিত্ব তরুণদের কাছে তাকে বিশেষভাবে প্রিয় করে তুলেছে।
মতামত দিন