বিনোদন
ছবি: সংগৃহীত

৪২ বছর পর ভাঙা হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক মণিহার সিনেমা হল ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। ১৯৮৩ সালে নির্মিত এ স্থাপনাটির নকশা করেছিলেন স্থপতি কাজী মোহাম্মদ হানিফ।

একসময় ঢালিউডের স্বর্ণযুগের প্রতীক এই হল বিদেশি দর্শকেরও নজর কাড়ে।

তবে দীর্ঘদিন ধরে দর্শক কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ে হলটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছেন মালিক জিয়াউল ইসলাম মিঠু। জানা গেছে, সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে কলকাতার সিনেমা প্রদর্শিত হলেও দর্শক না থাকায় তা বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে জায়গাটিতে বহুতল মার্কেট ও একটি আবাসিক হোটেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

এদিকে মণিহারের মূল কমপ্লেক্সের মধ্যে থাকা সিনেপ্লেক্সটি আপাতত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন