আরিয়ান খানের ওয়েব সিরিজে বলিউডের তারকাদের জমকালো উপস্থিতি।
নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এর আগে মুম্বাইয়ে একটি প্রিমিয়ার আয়োজন করা হয়, যেখানে বলিউডের নামীদামি তারকারা উপস্থিত ছিলেন।
শাহরুখ-গৌরী খানসহ পুরো খান পরিবার সেখানে ছিলেন। ছেলে-মেয়েরা লাল গালিচায় চলাফেরা করছিলেন, আর আরিয়ান নিজেই পরিবারের কিছু মুহূর্ত ক্যামেরায় ধারণ করছিলেন।
অনুষ্ঠানে তারকা উপস্থিতির বৈচিত্র্য চোখে পড়ে। সুহানা হলুদ পোশাকে, অনন্যা পাণ্ডে রূপালি সাজে, আর নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে পোজ দেন। এছাড়া কাজল ও অজয় দেবগণও ফ্রেমে ছিলেন শাহরুখের সঙ্গে।
অনুষ্ঠানে আরও ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুর প্রমুখ।
শেষে আরিয়ান তার সিরিজের কলাকুশলীদের সঙ্গে ছবি তুলেন। এতে ছিলেন ববি দেওল, রাজত বেদী এবং রাঘব জুয়াল।
এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরিয়ান খানের পরিচালনা জীবন শুরু হলো, যা দর্শকদের মধ্যে উত্তেজনা এবং আগ্রহ তৈরি করেছে।
মতামত দিন