বিনোদন
ছবি: সংগৃহীত

র‍াস্টফ ব্যান্ডের সংগীতশিল্পী দীপ মারা গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সকাল ৮টায় র‍াস্টফ ব্যান্ডের তরুণ ভোকালিস্ট আহরার মাসুদ, যিনি ‘দীপ’ নামে পরিচিত, মারা গেছেন। এই খবর ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

ব্যান্ডের শোকবার্তায় বলা হয়েছে, “এমন এক মর্মস্পর্শী সময়ে সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমাদের প্রিয় বন্ধু ও ভোকালিস্ট দীপ মাসুদের আকস্মিক মৃত্যু সংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা এখনও অবিশ্বাসের মধ্যে রয়েছি।”

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, “দীপের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের গভীর সমবেদনা। আমরা চেষ্টা করছি তার অসাধারণ প্রতিভা ও মানবিক গুণের প্রতি সম্মান জানাতে। এই কঠিন সময়ে সবাইকে অনুরোধ, পরিবারের ব্যক্তিগত শান্তি বজায় রাখতে সাহায্য করুন এবং দীপের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। দীপ, শান্তিতে ঘুমাও; তোমার শূন্যতা চিরকাল বেদনাদায়ক হয়ে থাকবে।”

দীপ ২০০৭ সালে ‘ডি রকস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে পরিচিতি লাভ করেন। সেই সময় তিনি ব্যান্ড ‘এক্লিপস’-এর ভোকালিস্ট হিসেবে কাজ করতেন। ব্যান্ডের গান যেমন ‘সুদূর কল্পনা’, ‘আহ্বান’ ও ‘পৃথিবীর প্রহর’ তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল।

তাঁর মৃত্যু সংবাদে র‍াস্টফ ব্যান্ডের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং অনুরোধ করেছেন, পরিবার ও ঘনিষ্ঠদের ব্যক্তিগত সময় ও আবেগের প্রতি সম্মান জানানো হোক।

মতামত দিন