প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানের সুপারস্টার হানিয়া আমির।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো ঢাকায় আসছেন। এই সফরটি হচ্ছে সানসিল্ক বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে, যেখানে তিনি ব্র্যান্ডের পক্ষ থেকে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন।
টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব কনটেন্টে কাজ করে অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশিয়ার বিনোদন জগতের আলোচিত নক্ষত্রে পরিণত হয়েছেন হানিয়া। ২০১৬ সালে “জনান” চলচ্চিত্রে বড় পর্দায় অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে দর্শকদের মন জয় করছেন। মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা এবং কাভি মে কাভি তুমের মতো নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
রোমান্টিক নাটক হোক বা কমেডি, গ্ল্যামারাস শো হোক বা চরিত্রাভিনয়— সব ক্ষেত্রে তার অভিনয় দক্ষতা দর্শকপ্রিয়তা অর্জন করেছে। শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও তার নাটক সমানভাবে জনপ্রিয়। ফ্যানদের কাছে তার হাসি এবং ব্যক্তিত্ব তাকে বিশেষ করে তুলেছে।
সানসিল্কে দীর্ঘদিন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন হানিয়া। সম্প্রতি সানসিল্ক নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা বাজারে এনেছে, যা ভিটামিন সি ও ই-এর সাহায্যে চুলে ঝলমলে গ্লাস শাইন দেয়। বাংলাদেশ সফরের সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই ফর্মুলার প্রচার করবেন।
ঢাকায় আসার সময় হানিয়া কয়েকদিন অবস্থান করবেন এবং ব্র্যান্ডের বিভিন্ন ইভেন্টে উপস্থিত থাকবেন। এই সফরকে স্মরণীয় করে তোলার জন্য সানসিল্কের পক্ষ থেকে বিশেষ চমকও থাকছে। বিস্তারিত তথ্য জানতে সানসিল্ক বাংলাদেশের অফিসিয়াল পেইজে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন