বিনোদন
ছবি: সংগৃহীত

শাকিব-বুবলীর রিলস ভিডিও ঘিরে নতুন আলোচনায় ঢালিউডের জনপ্রিয় জুটি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই ছবির আলোচিত তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলেছেন। কয়েকদিন আগেই তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের একটি ছবি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়।

সেই রেশ কাটতে না কাটতেই বুবলী এবার শেহজাদের সঙ্গে খুনসুটির একটি রিল ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটিতে মা–ছেলের মজার মুহূর্ত ধরা পড়লেও জানা গেছে, ভিডিও ধারণ করেছেন স্বয়ং শাকিব খান।

ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।’

উল্লেখ্য, ২০১৮ সালে শাকিব ও বুবলী গোপনে বিয়ে করেন। পরে তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ। তবে বিয়ের খবরটি প্রকাশ্যে আসে আরও অনেক পরে।

মতামত দিন