বিনোদন
ছবি: সংগৃহীত

রানীরা কাউকে অনুসরণ করে না,তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে: অপু বিশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউড কুইন হিসেবে পরিচিত অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই সরব। মাঝে মাঝে নতুন রূপে ভক্তদের সামনে আসেন তিনি।

সম্প্রতি এক রিল ভিডিও শেয়ার করেছেন অপু। ভিডিওতে তাকে দেখা গেছে ব্রাইডাল লুকে, সাদা পোশাক এবং চুমকি দিয়ে সজ্জিত। কানের দুলের খোপায় ফুলও পরেছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।”

নেটিজেনরা কমেন্ট বক্সে তার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “এ যেন এক রূপকথার রাজকন্যা।” আরেকজনের মন্তব্য, “এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, সত্যিই বেস্ট।”

অপু বিশ্বাসের পরিচিতি আসে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে, যা মুক্তি পায় ২০০৬ সালে। এর  আগে তিনি ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন।

পরবর্তীতে শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করতে থাকেন। এক সময় শাকিব-অপু জুটি হয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। ২০১৭ পর্যন্ত তাদের জুটিতে মুক্তিপায় ৭২টি চলচ্চিত্র। এরপর দীর্ঘ সময় বাংলা সিনেমায় এমন নিয়মিত জুটি দেখা যায়নি।

মতামত দিন