বিনোদন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমের শাহ মারা গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমের শাহ মারা গেছেন। পারিবারিক সূত্রে খবরটি নিশ্চিত হয়েছে।

আহমদ শাহ’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, “আমাদের পরিবারের ছোট উজ্জ্বল তারা উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। অনুরোধ করছি, তার এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন।”

এই সংবাদে ভক্তরা পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য সমবেদনা বার্তা ছড়িয়ে পড়েছে।

‘পাঠান কা বাচ্চা’ খ্যাত আহমদ শাহ প্রথম আলোচনায় আসে টিকটকে ভাইরাল হওয়া এক ভিডিওর মাধ্যমে। সেখানে তার মুখের বুলি—‘পিছে দেখো, পিছে’—ব্যবহার করে কোটি দর্শক ভিডিও দেখেছেন। দ্রুত সময়ের মধ্যে এই অডিও ব্যবহার করে অনেক ভিডিও তৈরি হয়েছে টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

গোলগাল চেহারা এবং প্রাণবন্ত স্বভাবের কারণে আহমদ শাহ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ধীরে ধীরে তিনি পাকিস্তানের প্রতিটি পরিবারের কাছে পরিচিত মুখে পরিণত হন।

উমের শাহও প্রায়ই বড় ভাইয়ের সঙ্গে ভিডিওতে উপস্থিত থাকতেন। তাদের খেলার মুহূর্ত এবং মিষ্টি আচরণ দর্শকদের হৃদয় জিতেছে। ভক্তরা জানিয়েছেন, উমের শাহ’র মৃত্যু যেন তাদের শৈশবের আনন্দের এক অংশ নিভে গেছে।

সূত্র: সামা টিভি

মতামত দিন