বিনোদন
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা সরকার পাত্র কে?

নিজেস্ব প্রতিবেদক:

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মধুমিতা সরকার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে করতে চলেছেন।

গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর শোরগোল তুলেছিল।

এরপর থেকে তারা পাহাড়-জঙ্গল ঘুরে সময় কাটাচ্ছেন। এবার সব চমককে পেছনে ফেলে জানিয়েছেন, এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তবে বিয়ে কখন হবে, সেটি তিনি সরাসরি প্রকাশ করতে চাচ্ছেন না।

একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা বলেন, ‘আমি বিয়ের তারিখটি এখনই জানাতে চাইছি না। এটি একটু আড়ালে রাখতে চাইছি। তবে খুব শিগগিরই বিয়ে হবে।’

মধুমিতা সরকার বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘তবে কোনো শপিং বা প্রস্তুতি এখনও শুরু হয়নি। পূজার পর আমরা এগুলো শুরু করব। পরিকল্পনা অনুযায়ী পূজার পর এক-দেড় মাসের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে। তবে ভেন্যু ঠিক করা আছে।’

এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে হবে। শীতকাল আমাদের দুজনেরই পছন্দ।’

মধুমিতা সরকার ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেছেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়।

বয়স ১৮ বছরের পর মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। তবে ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

মতামত দিন