বিনোদন
ছবি: সংগৃহীত

জীবনসঙ্গী খুঁজছেন তামান্না, জানালেন ইচ্ছা।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি তার প্রেমিক, বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। যদিও আলাদা হয়েছেন, তবু কখনো একে অপরের বিরুদ্ধে কটূক্তি করেননি।
তবে বিচ্ছেদের প্রকৃত কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

ব্যক্তিগত জীবনে আপাতত বিরতি থাকলেও অভিনয় ক্যারিয়ারে তামান্না এখনো সক্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে আরও ভালো হতে চান। এই মন্তব্যকে অনেকে তার পূর্ববর্তী সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন।

নিকট সূত্রে জানা গেছে, বিজয় ও তামান্নার বিচ্ছেদের পেছনে মূলত বিয়ে সংক্রান্ত মতপার্থক্য কাজ করেছিল। তামান্না স্থায়ীভাবে জীবন গড়ার জন্য বিয়ে করতে চাইছিলেন, কিন্তু বিজয় তখন সেদিকের প্রস্তুত ছিলেন না। এখন অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বিচ্ছেদের যন্ত্রণা সামলাতে গিয়ে তামান্নাকে কিছুটা কষ্টই সহ্য করতে হয়েছে। তবু ভালোবাসার প্রতি তার আস্থা কমেনি। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন একজন জীবনসঙ্গী হতে চাই, যাকে পেয়ে মনে হবে আমি সৌভাগ্যবান। আমার লক্ষ্য নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।”

তামান্নার এই বক্তব্যে দেখা যাচ্ছে, ব্যক্তিগত জীবনকে আরও সুস্থভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি  ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছেন।

মতামত দিন