বিনোদন
ছবি: সংগৃহীত

লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আইসিইউতে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের খ্যাতিমান লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তার বড় ছেলে ইমাম জাফর নোমানি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ইমাম জাফর নোমানি জানিয়েছেন, ‘গত বুধবার বিকেল থেকে আম্মাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস সম্পূর্ণ বন্ধ এবং ব্লাডপ্রেশার নেই। ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে ব্লাডপ্রেশার ফিরিয়ে আনছেন এবং মেশিনের মাধ্যমে ফুসফুস চালানো হচ্ছে।’

তিনি আরও সতর্ক করেছেন, কিছু অসাধু ব্যক্তি এই সময় বিভিন্ন মাধ্যম থেকে আর্থিক প্রতারণার চেষ্টা করছেন। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ফরিদা পারভীনের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের কোনো প্রয়োজন নেই। সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন