অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো’: মিষ্টি জান্নাত।
অপু বিশ্বাস বলেন, ‘ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে আমাকে তামান্না ভাটিয়া মনে করেন। আবার কখনও শুকিয়ে গেলে আমাকে কিয়ারা আদভানি মনে হয়, আর অনেক সময় সারা আলি খান-এর সঙ্গেও তুলনা করেন।’
শুধু ভক্তরাই নয়, সহশিল্পীরাও একই ধরনের মিল খুঁজে পান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্যের ওপর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে **তামান্না ভাটিয়ার মতো’।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ মজার ছলে মন্তব্যও করেছেন। বিশেষ করে শাকিব খানকে ঘিরে একাধিকবার সংবাদ শিরোনামে আসা মিষ্টি জান্নাতের মুখে অপু বিশ্বাসের প্রশংসা ভক্তদের মধ্যে বিস্ময়ও সৃষ্টি করেছে।
মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন। এরপর তিনি ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। নায়িকা হওয়ার পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসকও। গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় থাকলেও, সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি গুজব বলে স্পষ্ট করেছিলেন।

মতামত দিন