জোর পূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না: আরশ খান।
এই সময়ের জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা আরশ খান অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভা প্রমাণ করেছেন। সম্প্রতি তিনি সিগারেট ও ভেপ সম্পর্কিত একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।
পোস্টে আরশ জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং কেউ জোরপূর্বক তাকে চিকিৎসা কেন্দ্রে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, তার হৃদয়, কিডনি, লিভার ও ফুসফুসের অবস্থার কারণে তিনি নিজ সিদ্ধান্তে চিকিৎসা নিতে চান।
আরশ আরও লিখেছেন, স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্সের কারণে সিগারেট খাওয়া শুরু করেছিলেন, যা ১৯ বছর ধরে চলেছে। ফুসফুসের ক্ষতি হয়েছে এবং ভেপের মাধ্যমে সিগারেট ছাড়লেও নতুন ক্ষতি হয়েছে। তিনি সতর্ক করেছেন, ধূমপান ছাড়ার প্রক্রিয়ায় ভেপকে “রিবাউন্ড” হিসেবে ব্যবহার করলে ক্ষতি শোধরানো যায় না।
তার কথায়, ফুসফুসের ক্ষতি স্বাভাবিক হতে ন্যূনতম ৯ মাস সময় লাগে, কিন্তু কিছু ক্ষতি স্থায়ী। ভেপের কারণে ফুসফুসের যে ক্ষতি হয়, তার চিকিৎসা নেই। আরশের এই পোস্ট ফলোয়ারদের জন্য একটি সর্তক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন