সিগারেটের পর ভেপ, ফুসফুসে মারাত্মক ক্ষতি আরশ খানের।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি নিজের ফেসবুক পেজে সিগারেট ও ভেপ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তার পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে।
আরশ জানিয়েছেন, স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে ফ্লেক্স দেখানোর জন্য সিগারেট খাওয়া শুরু করেছিলেন। ১৯ বছর ধরে এই অভ্যাস চলেছে, যা তার ফুসফুসকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। পরে ভেপের মাধ্যমে সিগারেট ছাড়ার চেষ্টা করেছেন, তবে গত ছয় মাসে তার ফুসফুসের ক্ষতি আরও বেড়েছে।
তিনি মেসেজ দিয়েছেন, নতুন ধূমপায়ী যারা এই অভ্যাস শুরু করতে চায়, তারা এ বিষয়ে সতর্ক থাকুক। ধূমপান ছাড়ার পর ফুসফুস সম্পূর্ণ ঠিক হতে সময় লাগে প্রায় ৯ মাস, তবে কিছু ক্ষতি স্থায়ী থাকে। ভেপ ব্যবহারের ফলে ফুসফুসে যে ক্ষতি হয় তা কোনো ঔষধ বা চিকিৎসায় ঠিক হয় না।
শেষে আরশ বলেন, “সিগারেট এমন প্রেমিকা, যাকে ছেড়ে দিলে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপকে বিকল্প বানানো ঠিক নয়। ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নাও।”

মতামত দিন