বিনোদন
ছবি: সংগৃহীত

বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই: দীঘি।

নিজেস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পর তৌহিদ আফ্রিদি সামাজিক মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। শুধু মামলার অগ্রগতি নয়, তার ব্যক্তিগত জীবনও নেটদুনিয়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

একসময় শোবিজ মহলে তার চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়।ভক্তদের মধ্যে ধারণা ছিল, শিগগিরই বিয়ে হবে। কিন্তু বাস্তবতা হলো, তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ এবং সম্প্রতি জানা গেছে, তিনি এখন অন্তঃসত্ত্বা।

দীঘি জানিয়েছেন, আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক সবসময় বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নেটিজেনদের কৌতূহল এখনও কমেনি। সাম্প্রতিক সময়ে বিষয়টি আবার সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীঘি বলেন, প্রথম পরিচয় হয়েছিল ‘মাই টিভি’-এর একটি প্রোগ্রামে, যেখানে আফ্রিদি অ্যাংকর হিসেবে ছিলেন। সেই সময় দুইজনই ভাবেননি, বিষয়টি এত দ্রুত ভাইরাল হবে।

দীঘি আরও বলেন, ‘আমরা কখনো সম্পর্ক নিয়ে কোনো বড় কথা বলিনি। তৌহিদ এই বিষয়ে খুবই সতর্ক ছিলেন। এমন একটি মুহূর্তও এসেছিল, যখন বিষয়টি অনেক বেশি বেড়ে যায়।’

তিনি জানিয়েছেন, ‘এই ইস্যুতে আমাদের পরিবারও বিব্রত হয়েছিল। যা আমাদের জানা ছিল না, তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমস্যার সৃষ্টি হয়। এক থেকে দেড় বছর আমরা প্রায় কোনো যোগাযোগ রাখিনি এবং দেখা করাও বন্ধ করেছি।’

মতামত দিন