বিনোদন
ছবি: সংগৃহীত

শাকিব খান স্মরণ করলেন সালমান শাহকে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডের অমর নায়ক সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বর্তমানের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পক্ষ থেকে সালমান শাহর একটি কোলাজ প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’।

শাকিব খান পোস্টের ক্যাপশনে লিখেছেন, “শান্তিতে থাকুন আমাদের অমর নায়ক সালমান শাহ।” পরে তিনি একই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।

পোস্টে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও শ্রদ্ধার ঢেউ লক্ষ্য করা গেছে। একজন লিখেছেন, “তার মৃত্যুর সময় আমার জন্ম হয়নি, তবুও আমি তার বড় ভক্ত।” আরেকজন প্রার্থনা করেছেন, “উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব হোক, আমিন।”

অনেকে লিখেছেন, “প্রতিটি ভক্তের হৃদয়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ,” আবার কেউ বলেছেন, “বিনম্র শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই।”

সালমান শাহর অকালপ্রয়াণ আজও কোটি ভক্তের হৃদয়ে শোকের ছাপ রেখে গেছে। তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকে মনে রাখা হচ্ছে, যা স্পষ্টভাবে প্রতিটি মন্তব্যে প্রতিফলিত হচ্ছে।

মতামত দিন