বিনোদন
ছবি: সংগৃহীত

অনুরাগীর অনাকাঙ্ক্ষিত প্রেম প্রস্তাবকে পুলিশের দিকে পাঠালেন পিয়া জান্নাতুল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এক অনুরাগী তাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
 

মেসেজে লিখিত ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’ মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।

এমন অনুরোধের পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে সেই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চাইলে পিয়া চতুরভাবে জবাব দেন। তিনি সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বর পাঠিয়ে দেন।

পিয়া নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনা প্রকাশ করেছেন। সেখানে তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে অনুরাগীর বার্তাগুলো দেখা যাচ্ছে। এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভক্তরা পিয়ার বুদ্ধিদীপ্ত পদক্ষেপকে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা!” আরেকজন মন্তব্য করেছেন, “সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!” অনেকেই তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অনুরাগীদের তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।



মতামত দিন