বিনোদন
ছবি: সংগৃহীত

শাকিব খানের ২৬ বছরের পথচলা: ভুল ও ব্যর্থতাও শিক্ষার অংশ।

নিজেস্ব প্রতিবেদক:

করোনা মহামারি পরবর্তী সময়ে দর্শক পাচ্ছে এক নতুন শাকিব খানকে। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে তিনি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্স দর্শকদের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন।

এরপর ‘তুফান’-এর মতো সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারেও নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

নিজের পথচলাকে তিনি পুরোপুরি নিখুঁত না বললেও প্রতিটি পদক্ষেপকে ‘মূল্যবান’ হিসেবে দেখেন। শাকিব খান লিখেছেন, “এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”

১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের ছবি শেয়ার করে তিনি নিজের ২৬ বছরের বন্ধুত্বপূর্ণ ও পেশাগত যাত্রার স্মৃতিচারণ করেছেন। শাকিব খান ভক্তদের জানিয়েছেন, প্রতিটি ভুল ও ব্যর্থতা তাকে শক্তিশালী করেছে।

শাকিব খানের ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ ছিল, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন—প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।” তিনি আরও বলেছেন, “হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।”

ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগ্রই তিনি নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করবেন, যা ঈদ মৌসুমের বাইরে মুক্তি পাবে। এরপর ঈদুল ফিতরকে লক্ষ্য করে ‘প্রিন্স’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান।

মতামত দিন