বিনোদন
ছবি: সংগৃহীত

স্ট্যাটাস দেই আর গালি শুনি,অনেকে ভয়ও দেখায়: শাহরিয়ার নাজিম জয়।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে বিতর্কিত সঞ্চালক হিসেবে বেশি পরিচিত শাহরিয়ার নাজিম জয়। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত ব্যক্ত করেন এবং সমকালীন নানা ইস্যুতে খোলাখুলি বক্তব্য রাখেন।

তবে তার এই সরলতা প্রায়ই তাকে সমালোচনার ঝড়ের কেন্দ্রে নিয়ে আসে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেছেন, “যদি অপরাধী হতাম, তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ, তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।”

জয়ের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তার সাহসী অবস্থানকে প্রশংসা করেছেন, আবার অনেকে তাকে আক্রমণ করে অশালীন মন্তব্যও করেছেন।

একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান লিখেছেন, ‘সত্যের পক্ষে থাকুন, মানুষ ভালোবাসবে। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।’ এছাড়া, আব্দুল্লাহ নামের একজন মন্তব্য করেছেন, ‘এত কথা আর খাতিরের দরকার কি, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।’ অন্যদিকে একজন ভক্ত জয়কে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই, আপনার মতো সৎ সাহস সবার নেই।’

মতামত দিন