বিনোদন
ছবি: সংগৃহীত

প্রিন্স মামুনের সেলুন কেনার বিষয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও, চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসার কাজে। বিভিন্ন শোরুমের উদ্বোধন এবং নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে তিনি এখন একেবারে ব্যবসায়ী মুডে রয়েছেন।

এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, একসময় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে বর্তমানে তা অনেক উন্নতি করেছে। সিনেমায় কাজ না থাকলেও থেমে নেই—নিজের ব্যবসা বড় করাতেই তিনি মনোযোগী হয়েছেন।

সাম্প্রতিক সময়ে ‘প্রিন্স কাট’ সেলুনটি আলোচনার কেন্দ্রে আসে। জানা গেছে, টিকটকে পরিচিত মুখ প্রিন্স মামুনের এই সেলুন কিনে নিয়েছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, অনেকে বলছেন—নায়িকা জোর করেই সেলুনটি কিনেছেন।

প্রিন্স মামুন সাংবাদিকদের জানান, “অপু আপুর সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছে, সেটা পরে জানাব। আপাতত সেলুনটি অপু আপুই পরিচালনা করছেন।” অপু বিশ্বাস সরাসরি সাংবাদিকদের বলেন, “যখন কোনো কিছু  বিক্রি হয়ে যায়, তখন সেটা যার কিনেছেন, তারই হয়ে যায়।”

তিনি আরও জানান, এই সেলুনটি তিনজন মিলে পরিচালনা করবেন। অপু বিশ্বাস, মাসুদ খান এবং কাজী মাহফুজ একসঙ্গে এটি চালাবেন।

চলচ্চিত্রের পর্দায় না থাকলেও অপু বিশ্বাস প্রমাণ করে দিচ্ছেন, তিনি অন্য পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম। ‘প্রিন্স কাট’ নিয়ে যতই গুঞ্জন ছড়াক না কেন, অপু স্পষ্ট করে দিয়েছেন—বিক্রি হয়ে গেলে মালিকানা বদল এবং এখন সেটি তার।

মতামত দিন