দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ বিতর্ক: মন্তব্যকে কেন্দ্র করে উভয়ের প্রতিক্রিয়া।
গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রী জুটিকে বড় পর্দায় ফিরিয়েছে। ছবির সাফল্যের পর সামাজিক মাধ্যমে জুটির রসায়ন ভাঙা এবং সম্পর্কের পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়।
প্রযোজনা সংক্রান্ত এক প্রশ্নে দেব বলেন, “শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন, তবে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো, তবে মুখ্য চরিত্রে নয়; হয়তো অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো।”
এর জবাবে শুভশ্রী একটি পডকাস্টে বলেন, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এমন কথা বলতে পারে,তা আমি জানি না। পার্শ্বচরিত্র করতে আমার কোনো অসুবিধা নেই। চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এমন অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি ছবির প্রচারে আমার সঙ্গে আছো—আমি সত্যিই জানি না।”
দেবও মন্তব্য করেছেন, “যত বেশি ভালোবাসা, তত বেশি অভিমান থাকে। শুভশ্রীর মন্তব্যও ভালোবাসা থেকেই এসেছে। সে এক ঘণ্টা সাক্ষাৎকারে কেবল আমাকে নিয়েই বলেছে। পুরো প্রমোশনে তার সঙ্গে আমি সুপারস্টারের মতো আচরণ করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত। এটা কি সম্মান নয়?”
তিনি আরও বলেন, “১০ বছর আগে যে চরিত্রের জন্য তাকে নেওয়া হয়েছিল, সেটায় সে ফিট করেছিল। আজ যদি কাস্টিং হত, ডিজার্ভিং কাউকে নেওয়া হতো। আমি কখনো বলিনি দুটো বাচ্চার জন্য তার সরলতা চলে গিয়েছে। সব সহ্য করেছি, আজও কিছু বলব না। কারণ এটাই সম্মান দেওয়া।”
শেষে দেব বলেন, “আমি সব সময় চাই শুভশ্রীর সম্মানহানি না হোক। সে আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। মা হওয়ার কারণে যে সরলতা কমেছে—এটা তার গর্বের বিষয়। এবার যদি বিষয়টি নিয়ে কাটাছেঁড়া হয়, আর কিছু বলার থাকে না।”
মতামত দিন