বিনোদন
ছবি: সংগৃহীত

জেল থেকে মুক্তি পেয়ে গানের মঞ্চে ফিরছেন মইনুল আহসান নোবেল।

নিজেস্ব প্রতিবেদক:

গায়ক মইনুল আহসান নোবেল সম্প্রতি বিয়ে করে জেল থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘদিনের অন্তরালের পর তিনি আবার গানের মঞ্চে ফিরছেন।

নোবেল অংশ নেবেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে। এ উপলক্ষে তিনি সম্প্রতি আয়োজকদের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, নোবেলের চেহারা এবং চুলের স্টাইল আগের চেহারার থেকে সম্পূর্ণ ভিন্ন—অনেকে প্রথমে চিনতেই পারেননি তাকে। ভিডিওবার্তায় নোবেল বলেন, “হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার। দেখা হবে, গানে গানে।”

নোবেলের প্রত্যাবর্তন কেবল আনন্দ নয়; পুরনো কিছু বিতর্কও স্মৃতিতে ফেরাচ্ছে। এর আগে কুড়িগ্রামে  একটি কনসার্টে মাতাল অবস্থায় অংশ নেওয়ার সময় দর্শকরা তাকে জুতা ছুড়ে ছিলেন। এই ঘটনার স্মৃতি নতুন ভিডিও প্রকাশের পর আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

অনেকের ধারণা, নোবেলের এই প্রত্যাবর্তন কেবল তার ভক্তদের জন্য নয়, বরং দেশের বিনোদন জগতের জন্যও নতুন আলো আনবে। জেলের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর তার সংগীত যাত্রা কেমন হবে, তা এখন সবার চোখে কৌতূহলের বিষয়।

মতামত দিন