বিনোদন
ছবি: সংগৃহীত

প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ।

নিজেস্ব প্রতিবেদক:

ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, এক তরুণ লোহার কাটার যন্ত্র হাতে তুলে বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইনের তার কেটে দিচ্ছেন। তার কারণে পুরো গ্রাম একসময় অন্ধকারে ডুবে যায়।

ভিডিওতে দেখা যায়, তরুণটি একের পর এক তার কেটে যাচ্ছেন, যেন কোনো ভয় বা সতর্কতার ভাব নেই। যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনার পেছনের কারণ নিয়ে নানা কল্পনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ দাবি করেছে, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে ওই যুবক এই কাজটি করেছেন। তবে ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত নয়, এবং সঠিক স্থানও জানা যায়নি।

নেটিজেনরা মন্তব্যে জানিয়েছে, ‘প্রেমে অনেকে ক্ষোভে নিজের ক্ষতি করে, কিন্তু এ ঘটনায় পুরো গ্রামের ক্ষতি হলো।’ কেউ লিখেছেন, ‘প্রেমে অন্ধ হওয়ার কথা বলা হয়, কিন্তু এ ক্ষেত্রে পুরো গ্রামই অন্ধ  হয়ে গেছে।’আর একজন লিখেছেন, ‘প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে, এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।

মতামত দিন