বিনোদন
ছবি: সংগৃহীত

মেইন রোডে ব্যাটারি রিকশার চলাচল বন্ধ না হলে গাড়ির ট্যাক্স দেব না: চমক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টেলিভিশন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, আগামী বছর থেকে গাড়ির ট্যাক্স দেবেন না যদি মেইন রোডে ব্যাটারি রিকশার চলাচল বন্ধ না হয়।

তার ওই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই চমকের সঙ্গে একমত হয়ে বলেছেন, রাজধানীর যানজটের পেছনে ব্যাটারিচালিত রিকশা বড় ভূমিকা রাখছে। কেউ কেউ আবার এটিকে দুর্ঘটনার জন্যও দায়ী করেছেন।

অন্যদিকে, ভিন্নমত প্রকাশ করে অনেকেই মন্তব্য করেছেন—সরকারই এসব রিকশার চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থ। মানুষের জীবিকা বন্ধ করে নয়, বরং কার্যকর বিকল্প ব্যবস্থা ছাড়া সমাধান সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেছেন।

মতামত দিন