নুর ইস্যুতে আসিফ আকবরের মন্তব্য: ‘মন্ত্রীদের চেয়ার নির্লজ্জদের জন্য’।
বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। জ্ঞান ফিরলেও চিকিৎসকরা তাকে এখনও সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা করেননি।
এই ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন তীব্র উত্তাপে আচ্ছন্ন। সাধারণ নাগরিক থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শোবিজ তারকারাও প্রতিবাদ জানাচ্ছেন। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরও এ তালিকায় আছেন।
শনিবার সকালে নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করে আসিফ লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায়িত্ব নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।”
যদিও কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, অনুরাগীরা ধারণা করছেন, তিনি আসলে সরকারপক্ষের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেছেন।
নুরের ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক নিন্দার ঝড় দেখা দেয়। বিশেষ করে আইন উপদেষ্টাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে মনে করছেন, এই প্রেক্ষাপটেই আসিফ আকবর স্ট্যাটাস দিয়েছেন।
হাসপাতালে নুরকে নেওয়ার পর ভিডিওতে দেখা গেছে, তার মুখ এবং বুক রক্তাক্ত, নাক ফেটে গেছে, এবং স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
মতামত দিন