বিনোদন
ছবি: সংগৃহীত

নুরুল হক নুর আইসিইউতে, শাহরিয়ার নাজিম জয়ের পোস্টে সমালোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

বিজয়নগরের একটি ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নুরের মাথা, নাক এবং ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। এক চোখে গুরুতর আঘাত দেখা দিয়েছে এবং সামান্য রক্তক্ষরণ ঘটেছে। যদিও তার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা এখনো পুরোপুরি আশ্বস্ত নন।

এই কঠিন মুহূর্তে তার পরিবার এবং রাজনৈতিক সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকরা দ্রুত আরোগ্যের জন্য পোস্ট করেছেন।

একই সময়ে আলোচনায় এসেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্ট। সেখানে তিনি লিখেছেন, “ভিপি নুর ভাইয়ের সঙ্গে আউটডোর ইন্টারভিউ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা বাতিল হয়েছে। সুস্থ হয়ে গেলে এবারের ইন্টারভিউ হবে ভয়ঙ্কর।”

নুরের অনেকে সমর্থক এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন। কেউ লিখেছেন, “এই সময়ে ইন্টারভিউ নয়, দোয়া দরকার।” অন্য কেউ মন্তব্য করেছেন, “মনুষ্যত্ব কোথায় হারাচ্ছেন?” অনেকে মনে করছেন, জয় হয়তো সবসময় আলোচনায় থাকতে চেয়েই এমন মন্তব্য করেছেন।

মতামত দিন