সন্তান জন্মের পর আর্থিক চাপে অপু বিশ্বাস গহনা বিক্রি করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েও তিনি অর্থকষ্টে ভুগেছেন।
অপু বলেন, ‘এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’
এরপর নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে—যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছি।’
একাধিক সাক্ষাৎকারে অপু শাকিব খানের প্রতি তার ভালোবাসা ও সম্মানের কথাও প্রকাশ করেছেন। শুধু তাই নয়, শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে।
ফলে আরও একবার শাকিব-অপুর সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু স্পষ্ট জানিয়েছেন, ‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই।’
মতামত দিন