মানুষের চোখে আমি এখন ‘মীর জাফর’ হয়ে গেছি: তানভীর রাহী।
ইউটিউবার তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী তানভীর রাহী হঠাৎ করেই আলোচনায় চলে এসেছেন। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, কেবল নিজেকে নয়, তার পরিবারকেও প্রতিনিয়ত বুলিংয়ের মুখে পড়তে হচ্ছে।
রাহী দাবি করেন, আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক আসলে ছিল শুধু কাজের। কিন্তু গ্রেপ্তারের পর গুঞ্জন উঠেছে—তাকে ধরিয়ে দেওয়ার নেপথ্যে নাকি তিনিই আছেন। এ অভিযোগের কারণে সাধারণ মানুষ ভুলভাবে তাদের পারিবারিক সম্পর্কও খুঁজে নিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমার জীবিত থাকা যেন কষ্ট হয়ে দাঁড়িয়েছে।”
এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাহী মন্তব্য করেন, ক্যামেরার সামনে তৌহিদ আফ্রিদি একভাবে আচরণ করলেও ব্যক্তিগত জীবনে ছিলেন সম্পূর্ণ বিপরীত চরিত্রের। তার ভাষায়, “ক্যামেরার বাইরে আফ্রিদি ভয়ংকর মানুষ ছিলেন।”
ভিডিওটিতে তিনি আরও জানান, ইউটিউব জগতে বহু কনটেন্ট ক্রিয়েটর আফ্রিদিকে ভয় করতেন এবং অনেকের কাছে তিনি ছিলেন একেবারে বাঘের মতো প্রভাবশালী।

মতামত দিন