শহিদের সঙ্গে সম্পর্ক শেষের রহস্য ফাঁস করলেন কারিনা।
বলিউডের প্রেমকাহিনিগুলো প্রায়ই সিনেমার মতো নাটকীয় মোড় নেয়। শহিদ কাপুর ও কারিনা কাপুরের সম্পর্কও একসময় ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
কিন্তু হঠাৎ করেই সবকিছু উলটপালট হয়ে যায়। ‘জব উই মেট’ শুটিং চলাকালীন রাতেই এই জুটির সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে শুরু হয় নানান জল্পনা ও গুঞ্জনের ঝড়।
সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হওয়ার পর কারিনা অতীত নিয়ে কথা বলতে চাইছিলেন না। বিশেষ করে শহিদের বিষয়ে তিনি একেবারেই মুখ খুললেন না। এই নীরবতা আরও প্রশ্ন উত্থাপন করে—কেন সম্পর্ক ভেঙে গেল, কী হয়েছিল?
অবশেষে বহু বছর পর কারিনা নীরবতা ভেঙে ভারতীয় গণমাধ্যমকে স্পষ্টভাবে জানালেন, কেন শহিদের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছিল। তিনি বলেন, শহিদ নিঃসন্দেহে একজন ভালো মানুষ, তবে অতিরিক্ত ইগো তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। কারিনার ভাষ্য, “শহিদ বন্ধু হিসেবে দারুণ, তবে তার ইগো সেই সময় আমাদের সম্পর্কের মধ্যেই বাধা হয়ে দাঁড়িয়েছিল।”
বর্তমানে তাদের মধ্যে আর কোনো তিক্ততা নেই। কারিনার মতে, শহিদ অনেক পরিবর্তন এনেছেন, এবং তিনি চান, তারা দুজনই সুখে ও ভালোভাবে জীবন কাটাক।

মতামত দিন