বিনোদন
ছবি: সংগৃহীত

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর, গাড়ি নিয়ে চাঞ্চল্য ভারতে।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবার খবরের শিরোনামে এসেছে এক ভিন্ন কারণে। ভারতের ভরতপুরের কীর্তি সিং নামের এক ব্যক্তি তাদের সরাসরি অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন।

এই ঘটনায় চলচ্চিত্রপাড়া থেকে ভক্তমহল সবখানেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে কীর্তি সিং একটি হুন্ডাই আলকাজার গাড়ি কিনেন। কিছু মাসের মধ্যেই গাড়িতে একাধিক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। অভিযোগ জানানো সত্ত্বেও যথাযথ সমাধান না হওয়ায় প্রতারিত বোধ করেছেন তিনি।

এর ভিত্তিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাইয়ের ছয় কর্মকর্তা নাম উল্লেখ করে ভরতপুরে এফআইআর দায়ের করা হয়। তারকাদের নাম এফআইআরে যুক্ত করার কারণ হিসেবে বলা হয়েছে— ওই গাড়ির প্রচার করেছিলেন।

ঘটনাটি সামনে এসেছে এমন সময়ে যখন ভারতে সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের দায়বদ্ধতা নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, কোনো পণ্য সম্পর্কিত ভ্রান্ত প্রচার করলে তারকাদেরও দায় এড়িয়ে যাওয়া যাবে না।

মতামত দিন