বিনোদন
ছবি: সংগৃহীত

বরিশাল থেকে গ্রেফতার তৌহিদ আফ্রিদি: প্রত্যয় হিরনের প্রতিক্রিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের বিষয়ে ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।

হিরন লিখেছেন, “ডিবি আমাকে হুদাই ৩২ দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ পোলা একসাথে ভিতরে।” তিনি আরও যোগ করেছেন, “আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যার মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি, প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আর তিন নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭  আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, দুই বছর আগে ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরন এবং তার দুই সহযোগীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছিল।

মতামত দিন