বিনোদন
ছবি: সংগৃহীত

জিৎ,দেব,যশ দাসগুপ্তের সিনেমাকে টেক্কা দিল শাকিব খানের হিন্দি ডাবিং ‘তুফান’।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘তুফান’ নতুন করে আলোচনায় এসেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে, আর হিন্দি ডাবিং সংস্করণ মুক্তির পরেও সাফল্যের রেকর্ড গড়েছে।

ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) যৌথ প্রযোজনার সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। মাত্র আট দিনে সিনেমাটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬ মিলিয়ন।

এসভিএফ-এর ইতিহাসে এত দ্রুত এত ভিউ পাওয়া আগে কখনও হয়নি। টালিউডের অন্যান্য হিট সিনেমা, যেমন দেবের ‘আমাজন অভিজান’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’, হিন্দি দর্শকের মধ্যে এমন সাড়া ফেলতে পারেনি।

দর্শকরা শুধু ভিউই নয়, সিনেমার ডাবিং কোয়ালিটিকেও প্রশংসা করেছেন। মন্তব্য ঘরে ইতিমধ্যেই চার হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। হিন্দি দর্শকের নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক। এক নেটিজেন লিখেছেন, “এ যেন কোনো সাউথ বা বলিউড ছবি দেখলাম।” আরেকজন মন্তব্য করেছেন, “ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।”

অনেকে বলেন,“তুফান এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, শাকিব খান গ্লোবাল স্টার।” হিন্দি ডাবিংয়ে পাওয়া এই সাফল্যের পর ভক্তদের দাবি, শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাগুলোকেও হিন্দিতে ডাব করা হোক।

মতামত দিন