শরীরকে ‘প্লাস্টিকের তৈরি’ বলে কটাক্ষ, সার্জারি প্রসঙ্গে জবাব দিলেন মৌনি রায়।
চেহারায় অস্ত্রোপচারের ছাপ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌনি রায়। নিজের শরীরকে ‘প্লাস্টিকের তৈরি’ বলে কটাক্ষ করলে, সে মন্তব্যের কঠিন জবাব দিয়েছেন তিনি।
গত শুক্রবার (২২ আগস্ট) ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন মৌনি। মুহূর্তেই সেই পোস্ট ঘিরে ভক্তদের মন্তব্যের ঝড় শুরু হয়। অনেকে ছবির প্রশংসা করলেও, বেশ কিছু সমালোচনামূলক মন্তব্যও উঠে আসে। কারও মতে, অতিরিক্ত সার্জারির কারণে মৌনির আগের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে; কেউ আবার তির্যক ভঙ্গিতে লিখেছেন—‘প্লাস্টিক সার্জারি করে মুখের সব সৌন্দর্য নষ্ট করেছেন।’
এমন মন্তব্যের উত্তরে মৌনি সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, “অন্যের সমালোচনায় সময় নষ্ট করার চেয়ে নিজের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। নইলে জীবনটা অর্থহীন হয়ে যাবে।”
এর আগে ‘ভূতনী’ সিনেমার ট্রেলার প্রকাশের সময়ও তাঁকে ঘিরে একদফা সমালোচনা হয়েছিল। বিশেষ করে চোখের পাশে অস্বাভাবিক ফোলা ভাব নিয়ে নানা মন্তব্য করেছিলেন নেটিজেনরা। তবে মৌনি বরাবরই এসব নিয়ে উদাসীন।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “কে কী বলছে তা নিয়ে মাথা ঘামাই না। প্রত্যেককে নিজের মতো কাজ করতে দেওয়া উচিত। লুকিয়ে ট্রল করে কেউ যদি আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেই আনন্দেই থাকতে দিন।”
মতামত দিন