মাদকবিরোধী ভিডিওতে আলিয়া ভাট, ট্রোলিংয়ে বিতর্ক।
ভিডিওটিতে আলিয়াকে বলতে শোনা যায়— “বন্ধুরা, আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি—মাদকাসক্তি। এটি ব্যক্তি, সমাজ ও দেশ—সবকিছুর জন্যই ভয়াবহ হুমকি। তাই আসুন, জীবনকে হ্যাঁ বলি, মাদককে না বলি। এনসিবির এই অভিযানে আপনারাও যোগ দিন, নিচের লিংক বা কিউআর কোড ব্যবহার করে একটি ই-প্রতিজ্ঞা নিতে পারেন। জয় হিন্দ।”
কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। অনেকে প্রশ্ন তোলেন— আলিয়া জনসমক্ষে মাদকবিরোধী বার্তা দিলেও ব্যক্তিগত জীবনে যাদের সঙ্গে ঘনিষ্ঠ, তাদের কি তিনি একই পরামর্শ দেন? সমালোচনার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিডিওটির মন্তব্য করার অপশন বন্ধ করে দিতে হয়। যদিও এনসিবির অন্যান্য পোস্টে এই অপশন খোলা ছিল।
এতকিছুর পরও সমালোচনা থামেনি। অনেকে ভিডিওটি কোট-টুইট করে ব্যঙ্গ করেন, কেউ কেউ ‘বিদ্রূপাত্মক’ ও ‘মজার’ আখ্যা দেন। শেষ পর্যন্ত একটি ইতিবাচক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকলেও আলিয়ার উপস্থিতির কারণেই ভিডিওটি নতুন বিতর্কে জড়িয়ে যায়। অনেকের মতে, বলিউড ও মাদক ইস্যুতে আগের বিতর্ক এখনো মানুষের মনে তাজা।

মতামত দিন