বিনোদন
ছবি: সংগৃহীত

বিয়ে তো হয়েছিল—বৈধ হোক বা না হোক: নুসরাত জাহান।

নিজেস্ব প্রতিবেদক: 

একাধিক বিতর্কে নাম জড়িয়ে থাকলেও এবার নুসরাত জাহান নিজের জীবনের নানা অধ্যায় খোলাখুলি জানিয়েছেন। তিনি বলেন, “মানুষ মনে করে, নুসরাত মানেই বিতর্ক।

কিন্তু আমি তার চেয়েও অনেক বেশি কিছু। যারা সমালোচনা করে, তারা জানে না আমার ভিতরে কী চলছিল। অনেকটাই অর্ধসত্য।” কঠিন  সময় পেরিয়ে এখন নিজের জীবনে স্থিরতা ও মানসিক শক্তি পেয়েছেন তিনি।

যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে নুসরাত বলেন, “যশের সঙ্গে সম্পর্কের সময় জানতাম সে সন্তানের বাবা। সময় নিয়ে সবকিছু বুঝেছি। সংসদে ‘বিয়ে হয়নি’ বলার প্রসঙ্গে আমি কখনো এমন বলিনি। বিয়ে তো  হয়েছিল—বৈধ হোক বা না হোক।” তিনি জানান, বিদেশে বিয়ে হওয়ায় রেজিস্ট্রি করা হয়নি, যা তার ভুল, কিন্তু অতীত মুছে ফেলা যায় না।

রাজনীতি ছাড়ার বিষয়ে নুসরাত বলেন, “নির্বাচনের ছয় মাস আগে অনেক ঘটনা ঘটেছিল। আমাকে বলা হলো মানুষকে ঠকিয়েছি। আমি সব পরিস্থিতি একাই সামলেছি। ঈশান তখন ছোট, আমি চাইনি তার জীবনে প্রভাব পড়ুক।” ২০২৬ সালের নির্বাচনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে রাজনীতিতে আসার একমাত্র কারণ ছিল দিদি।

সাক্ষাৎকারে নুসরাত মানসিক কষ্ট ও সমালোচনার কথাও শেয়ার করেন। “অনেক রাতে একা বসে কেঁদেছি। নিজেকেই শক্ত করে আবার উঠে দাঁড়াতে হয়েছে। এখন আমি একদম নতুন মানুষ। আমার জীবন এখন  কাজ আর পরিবার ঘিরেই। সেখানেই শান্তি।”

মতামত দিন