বিশ্ব তোলপাড় করবে এমন সিনেমা বানাতে চাই শাহরিয়ার নাজিম জয়।
নিজেস্ব প্রতিবেদক:
আড়াই দশক ধরে ক্যামেরার সামনে থাকা অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক হ্যান্ডেলে জয় লিখেছেন, তিনি যদি বেঁচে থাকেন, এমন একটি সিনেমা বানাবেন যা বিশ্বে তোলপাড় লাগাবে এবং দেশে মুগ্ধতা ছড়াবে।
তিনি আরও বলেন, “অভিনেতা ও উপস্থাপকের পাশাপাশি পরিচালক হিসেবে আমার নাম সবার আগে উচ্চারিত হবে।”
জয় নিজের পোস্টে আত্মবিশ্বাস ব্যক্ত করে লিখেছেন, “অবহেলা কইরেন না, আন্ডার এস্টিমেটও কইরেন না। আমি পারবই, আমাকে পারতে হবেই।”
জানানো যায়, ২০০৬ সালে ‘জীবনের গল্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ের। এরপর তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। ২০১৫ সালে পরিচালক হিসেবে অভিষেক হয় ‘প্রার্থনা’ সিনেমায়, যা ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

মতামত দিন