বিনোদন
ছবি: সংগৃহীত

জাহিদ হাসান ও মৌ: দাম্পত্যজীবন, শুটিং ব্যস্ততা ও অতীত সম্পর্কের খোলাসা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসান ১৯৯৭ সালে বিয়ে করেন মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে দাম্পত্যজীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন জাহিদ হাসান।

তিনি জানান, তাদের মধ্যে সব ঠিক আছে, যদিও শুটিংয়ের ব্যস্ততার কারণে একত্রে কোথাও বের হওয়া হয়ে ওঠে না। জাহিদ বলেন, “শুটিং অনেক রাত পর্যন্ত চলে, তাই অনুষ্ঠানে বা যাত্রায় সবসময় একসঙ্গে যেতে পারি না। আমার শিডিউল আগে থেকে ঠিক থাকে, হঠাৎ কোনো দাওয়াত আসে, তখন যাওয়া সম্ভব হয় না। এখন কোনো ক্লাবে গেলেও আমি সেখানে বেশিক্ষণ থাকি না, তাই মৌ একাই যায়।”

পডকাস্টে জাহিদ তার সাবেক প্রেমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “মৌ সব জানে এবং মাঝে মাঝে মজা করে। আমার সাবেক প্রেমিকার কিছু চিঠি এখনো আমি বাড়িতে যত্ন করে রাখি। আমরা একসঙ্গে কাজ করতাম, তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কোনো কাজ করিনি। এখনও অনুষ্ঠানগুলোতে দেখা হলে কথাও খুব হয় না।”

জাহিদ সাবেক প্রেমিকা নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চান না। তিনি বলেন, “আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। এখন সে ভালো আছে, আমি ভালো আছি, এটিই বড় কথা।”

এছাড়া, জাহিদ হাসান ফেসবুকে বিষয়টি নিয়ে লিখেছেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ সবসময় কিছু  না কিছু খুঁজে বের করার চেষ্টা করে। মৌ আমার সবকিছু দেখাশোনা করে, রান্না করে খাওয়ায়। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটি স্ত্রী পেয়েছি।”

জাহিদ আরও জানান, তাদের মধ্যে কোনো ইগোর লড়াই হয় না। মৌ তার চেয়ে অনেক ভালো মানুষ। শুটিংয়ের ব্যস্ততার কারণে তারা খুব বেশি একত্রে বাইরে যেতে পারেন না, তবে সম্পর্কের স্থিতি খুবই সুস্থ।

মতামত দিন