ওমরাহ শেষে গ্রামে ফিরেছেন রইস উদ্দিন, দেখা করতে ছুটে গেলেন অপু বিশ্বাস।
ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরে এবার নিজ গ্রামে ফিরেছেন রইস উদ্দিন। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে দেখতে সেখানে হাজির হন অপু বিশ্বাস। ফেসবুক লাইভে দেখা যায়, বাড়ির দরজায় দাঁড়িয়ে চোখ ভরা আনন্দে নায়িকাকে স্বাগত জানাচ্ছেন রইস উদ্দিন। গ্রামের মানুষও ছুটে আসেন প্রিয় অভিনেত্রীকে কাছে থেকে দেখতে।
লাইভে অপু লিখেছিলেন—“রইস উদ্দিন চাচার সঙ্গে দেখা।” মুহূর্তেই মন্তব্যে ভরে যায় শুভেচ্ছা আর দোয়ার বন্যায়। কেউ লিখেছেন, “এটাই ভালোবাসা।” আবার কেউ লিখেছেন, “অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।” অনেকে আবেগঘন দোয়া করে বলেন, “আল্লাহ অপু আপার জীবন থেকে সব বিপদ-অশান্তি দূর করুন।”
একটি জাল টাকার ঘটনার অসহায় কান্না থেকে শুরু করে ওমরাহ যাত্রা—রইস উদ্দিন ও অপু বিশ্বাসের এই গল্প এখন মানুষের চোখে হয়ে উঠেছে মানবিকতার এক উজ্জ্বল প্রতীক।
মতামত দিন