বিনোদন
ছবি: সংগৃহীত

৭৫ বছরের বৃদ্ধের বিয়ের জন্য নারীর বাড়িতে অনশন।

নিজেস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৭৫ বছর বয়সী আবুল কাশেম মুন্সি একটি নারীর বাড়িতে বিয়ের দাবিতে একদিন ধরে অনশন করেছেন। শনিবার (১৬ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে তিনি মাহিনুর নামে ওই নারীর কাছে টাকা ফেরত বা বিয়ের প্রতিশ্রুতি পূরণ চেয়েছেন।

কাশেম মুন্সি জানিয়েছেন, স্ত্রী মৃত্যুর পর তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে বিয়ে দেখেছেন। মাহিনুরের সঙ্গে পরিচয়ের পর কয়েকবারে ৩৫–৪০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু হঠাৎ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শনিবার সকালে মাহিনুরের বাড়িতে যান।

স্থানীয়রা জানিয়েছেন, মাহিনুরের স্বভাব মোটেও ভালো নয় এবং বিভিন্ন পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন। ঘটনার পর মাহিনুর আত্মগোপন করেন এবং পরে মোবাইলে বিষয়টি অস্বীকার করেন।

বড়মাছুয়া ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য পলাশ ফকির জানান, উভয়েই আগে একাধিক বিয়ে করেছেন এবং বর্তমানে অনশন শেষ হয়েছে।

মতামত দিন