বিনোদন
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজেস্ব প্রতিবেদক:

খ্যাতনামা নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কক্সবাজারে সরকারি সফরের সময় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

শনিবার (১৬ আগস্ট) রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ফারুকীর অবস্থা এখন শঙ্কামুক্ত হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে তিশা শনিবার রাতেই জানান, কক্সবাজারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় হঠাৎ ফারুকীর শরীর খারাপ হয়ে যায়।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক বলেন, ফারুকী সম্ভবত খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ডিহাইড্রেশনে ভুগছিলেন। দ্রুত চিকিৎসা নেওয়ায় বড় কোনো জটিলতা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ইসিজিসহ প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু পাওয়া যায়নি। তবু নিরাপত্তার জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিশা সবার উদ্দেশে অনুরোধ করে বলেন, “ওর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারে।” পাশাপাশি তিনি ভুয়া তথ্য বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।


ফারুকীর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট দিলেন তিশা

মতামত দিন