বিনোদন
ছবি: সংগৃহীত

৬০ কোটি টাকার প্রতারণা মামলায় বিপাকে শিল্পা শেঠি–রাজ কুন্দ্রা।

নিজেস্ব প্রতিবেদক:

বলিউড তারকা শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা অভিনয় ও ব্যবসায়িক ক্ষেত্রে সক্রিয় থাকলেও এবার তাদের নাম নতুন আর্থিক বিতর্কে এসেছে। ভারতের মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, রাজ কুন্দ্রার প্রাক্তন প্রতিষ্ঠান বেস্ট টিভি প্রাইভেট লিমিটেড-এ তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৬০ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, শিল্পা ও রাজ এই অর্থ আত্মসাৎ করেছেন।

দীপক কোঠারি দাবি করেছেন, বিনিয়োগের সময় সংস্থার ৮৭ শতাংশ শেয়ারের মালিক ছিলেন শিল্পা শেঠি। কিন্তু নির্দিষ্ট সময়ে অর্থ ফেরত না পাওয়ায় তিনি ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত কয়েক দফায় করা বিনিয়োগের পর রাজ-শিল্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে শিল্পা সংস্থার ডিরেক্টরের  পদ থেকে ইস্তফা দেন এবং সংস্থাটি দেউলিয়া ঘোষণা হয়।

শিল্পা ও রাজের আইনজীবী প্রশান্ত প্যাটেল অভিযোগটি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তার ভাষ্য, এটি একটি পুরোনো ইকুইটি ভিত্তিক লেনদেন, যেখানে ব্যক্তিগতভাবে রাজ-শিল্পার কোনো অংশগ্রহণ ছিল না এবং অভিযোগ মানহানির উদ্দেশ্যে আনা হয়েছে।

এর আগে রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলাসহ একাধিক বিতর্কে নাম জড়িয়েছিলেন। নতুন এই আর্থিক অভিযোগের কারণে আবারও তারা সমালোচনার কেন্দ্রে এসেছেন।

মতামত দিন