মিঠুনের হুমকি: পাকিস্তানকে ‘প্রস্রাবের সুনামিতে’ ভাসিয়ে দেবো।
সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকার পর পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। বিলাওয়ালের এই মন্তব্যের জবাবে ভারতের বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, “পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তারা শান্তিপ্রিয়। কিন্তু যদি বিলাওয়াল এমন হুমকি দিতে থাকেন এবং আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়, তবে আমরা প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেখাব।” তিনি আরও বলেছেন, “আমরা এমন একটি কল্পিত বাঁধ তৈরি করতে পারি, যার মাধ্যমে ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে এর পরে, আমরা বাঁধটি খুলব তারপর একটি সুনামির সৃষ্টি হবে।”
এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও ভারতের বিরুদ্ধে নতুন করে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। একদিনের মধ্যেই বিলাওয়াল একই ধরণের হুমকি দেন। সিন্ধু প্রদেশের সরকারের সংস্কৃতি বিভাগে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ভারতের পানি প্রকল্প পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর হুমকি সৃষ্টি করছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু চুক্তি স্থগিত করে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নিশ্চিত করেছেন, চুক্তিটি পুনরায় কার্যকর করা হবে না।
বিলাওয়াল দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পানি প্রকল্প পাকিস্তানের জল সরবরাহে বাধা সৃষ্টি করবে। এছাড়া, তিনি বলেন, “যুদ্ধ হলে পাকিস্তানের জনগণ ভারতের সঙ্গে মোকাবিলায় সক্ষম।” তিনি সতর্ক করেছেন, নতুন সংঘাতের ক্ষেত্রে পাকিস্তান ছয়টি নদীর জল পুনরুদ্ধারে প্রতিক্রিয়া দেখাতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মতামত দিন