বিনোদন
ছবি: সংগৃহীত

হিরো আলম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, সাধারণভাবে হিরো আলম নামে পরিচিত, হৃদরোগের কারণে বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তার সহকর্মী সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বুধবার বিকেলে হিরো আলমের বুকের ব্যথা বেড়ে যাওয়ায় প্রথমে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমের উপস্থিতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্যত্র স্থানান্তর করার পরামর্শ দেয়। এরপর পরিবারের তৎপরতায় তিনি দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন, যেখানে এখনও তার চিকিৎসা চলছে।

এর আগে, স্ত্রীর কাছ থেকে তালাক নোটিশ পাওয়ার পর হিরো আলম আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। তবে পরিবারের এবং সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। নিজেই ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হার্ট অ্যাটাকের বিষয়টি জানান। এর আগের দিন, মঙ্গলবার রাতে,  হিরো আলম ফেসবুকে আত্মহত্যার হুমকি সম্বলিত পোস্ট করেছিলেন। পোস্টে উল্লেখ ছিল, তার স্ত্রীর মিথ্যা অভিযোগ এবং সম্পর্কের জটিলতার কারণে তিনি নিজেকে শেষ করতে চেয়েছিলেন।

কয়েকদিন আগে তিনি স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে নিজের বাড়িতে ঘুমের ওষুধ গ্রহণ করেছিলেন। এক বন্ধুর মাধ্যমে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে স্ত্রী রিয়া মনির সঙ্গে আবারও একত্রে বসবাস শুরু হয়। হঠাৎ পুনরায় মনোমালিন্য সৃষ্টি হলে সম্পর্কের সমস্যার পুনরাবৃত্তি ঘটে।

হিরো আলমের দাবি, তার স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন। প্রমাণ হিসেবে তিনি ফেসবুকে স্ত্রীর অন্য কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে ভিডিও প্রকাশ করেছেন। এই ঘটনার পরই রিয়া মনি স্বামীকে তালাক ঘোষণা করেন।

মতামত দিন