বিনোদন
ছবি: সংগৃহীত

টিকটকার প্রিন্স মামুনকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশ টিকটকার প্রিন্স মামুন, যার আসল নাম আব্দুল্লাহ আল মামুন, আবার গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মামুনকে আটক করা হয়েছে।

এর আগে, গত বছর জুনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে ট্রাইব্যুনাল লায়লা আক্তারের মামলা খারিজ করে দেন। এছাড়া, লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও করেছিলেন।

প্রিন্স মামুনের পরিচিতি মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিকটক’ এবং ‘লাইকি’র মাধ্যমে। সেখানে নিজের মিউজিক ভিডিও পোস্ট করেই তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

মতামত দিন