বিনোদন
ছবি: সংগৃহীত

অন্ধকারে প্রেমিকার ঘরে ঢুকে এক তরুণ ঘুমিয়ে পড়েন, শেষ পরিণতি বিয়ে।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের এক গ্রামে অন্ধকার রাতে প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়া এক তরুণ পরদিন সকালে আশ্চর্য পরিস্থিতির মুখোমুখি হন। ঘুম থেকে ওঠার পরই বান্ধবীর পরিবারের চোখে ধরা পড়েন তিনি।

গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে মেয়েটির পরিবার সিদ্ধান্ত নেন, এই পরিস্থিতি সমাধানের একমাত্র উপায় হলো তরুণ ও তার বান্ধবীর বিয়ে করা। প্রথমে তরুণ কিছুটা অনিচ্ছুক ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চাপের  মুখে রাজি হন। বিয়ের পরও তিনি জানান, পরিবার মেনে নিলেও না নিলেও তিনি স্ত্রীকে সঙ্গে রাখবেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে রাতের অপ্রয়োজনীয় দুঃসাহসিকতার ফল মনে করছেন, আবার কেউ এটিকে প্রেমের জয়ের উদাহরণ হিসেবে দেখছেন।

মতামত দিন