নুসরাত ফারিয়ার দীর্ঘ ১০ বছরের প্রেম,২০২০ সালে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান ও বিচ্ছেদ।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়া ছিল খুবই কঠিন। ফারিয়া বললেন, “মা-বাবা আর রনি- এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক ছিল, একসঙ্গে সময় কাটানো অভ্যাসে পরিণত হয়েছিল। তাই রনির সঙ্গে বিচ্ছেদ আমার কাছে এক বড় বিষয়।”
প্রায় চার বছর সময় নিয়ে তিনি এই বিষয়টি প্রকাশের সাহস জুগিয়েছেন। ফারিয়া বলেন, “১০ বছর অনেক দীর্ঘ সময়। এত দিনের সম্পর্ক থেকে বের হয়ে আসতে মনের জোর লাগে। রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।”
বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফারিয়া। তিনি তিন মাস কাজ থেকে বিরতি নিয়েছিলেন মানসিক অবসাদের কারণে। ফারিয়া জানান, “এখনও অবসাদ কাটাতে ওষুধ খাচ্ছি। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
সম্প্রতি এক বিতর্কিত ঘটনায় একদিনের জন্য জেল হেফাজতে থাকতে হয়েছে তাকে। তবে ধীরে ধীরে তিনি পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরছেন, কাজে মন দিচ্ছেন এবং নিজের জীবন সামলে নিচ্ছেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় পেরিয়ে সামনে দৃঢ়ভাবে এগোনোর প্রত্যয় এখন তার মূল লক্ষ্য।
মতামত দিন